ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের দুজন শিক্ষার্থী ও দুজন মোটর শ্রমিক।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মো. আসাদ (১৭), একই মহল্লার মো. জাফরের ছেলে ও ৯ম শ্রেণির শিক্ষার্থী জাবের আলী (১৬), শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের জমির উদ্দিনের ছেলে মোটর শ্রমিক আবু হায়াৎ (৪৪) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ও মোটর শ্রমিক হাবিবুর ইসলাম (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের কানসাটের দিক থেকে শিবগঞ্জ বাজারের দিকে একটি মোটরসাইকেল আসার সময় পুখুরিয়া এলাকায় (সোলেমান মিয়া ডিগ্রি কলেজের নিকট) সোনামসজিদ মহসড়কে বিপরীতমুখী একটি সরাবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আরোহী আসাদ।

একই মোটরসাইকেলের অপর আরোহী জাবেরকে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দুপুর আড়াইটার দিকে তিনি মারা। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

এর আগে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে শিবগঞ্জের কানসাটের দিক থেকে সোনামসজিদ এলাকায় বাড়ির দিকে যাওয়ার পথে নির্মীয়মাণ সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর টাকশালদীঘি এলাকায় সড়কের একপাশে নির্মীয়মাণ একটি নতুন কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে নিহত হন মোটর শ্রমিক হাবিবুর।

অপর মোটর শ্রমিক আবু হায়াৎকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সকাল পৌনে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান বলেন, ‘পুলিশ দুটি দুর্ঘটনার চার জনের মরদেহ উদ্ধার করেছে। শ্রমিকদের মরদেহ দুটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থী দুজনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬