ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইইউবিতে আয়োজিত নীতি-সংলাপে চিকিৎসাসেবায় অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ Logo সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে শাহাজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ভবনের আবাসিক বাসায় আটকে পড়া নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনের ধোয়া ও তাপে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এরআগে সকাল ১০ টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টার প্রাইজের স্টাফ মো. রানা (২৮)।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় ওসব ভবনে বাসাভাড়ায় থাকা ৫ জন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আইইউবিতে আয়োজিত নীতি-সংলাপে চিকিৎসাসেবায় অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ

কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫

আপডেট সময় ০৪:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬