ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাড়ে ২৪ কোটি টাকা দিল গ্রামীণফোন Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ Logo এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের Logo ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী Logo তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ Logo কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫

গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। এ ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তারা সবাই বাসের যাত্রী।

পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি

গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

আপডেট সময় ০৩:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬