ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি Logo দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান Logo এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী Logo প্রধান সব নদীর পানি বিপৎসীমার নিচে, বাড়তে পারে আগামী তিন দিনে

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

ইরান ‘যুদ্ধ এবং কূটনীতি উভয়ক্ষেত্রেই বিজয়ী হয়েছে’ বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি উল্লেখ করেন, যারা শুরুতে তেহরানের ‘শর্তহীন আত্মসমর্পণ’ চেয়েছিল, তারা পরবর্তীতে আলোচনার জন্য অনুনয় করেছে।

এক অনুষ্ঠানে বক্তৃতাকালে আরাগচি জানান, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি ও পশ্চিমা বিশ্বসহ একাধিক দেশের সমর্থনপুষ্ট বাহিনীর বিরুদ্ধে ইরান বহু দিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি বলেন, যারা শর্তহীন আত্মসমর্পণ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কিছুদিন পরেই তারা আলোচনার জন্য কাকুতি-মিনতি শুরু করে।

আরাগচি দাবি করেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল এবং লড়াই চালিয়ে গিয়েছিল, যতক্ষণ না প্রতিপক্ষ ইরানের শর্তে যুদ্ধবিরতি ও আলোচনায় রাজি হয়। শক্তির মাধ্যমে যুদ্ধ ও কূটনৈতিক আলোচনা পরিচালনা করায় বিশ্বের বহু পররাষ্ট্রমন্ত্রী ইরানকে অভিনন্দন জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানকে উদ্দেশ্য করে ‘সাদা পতাকা তোলার’ এবং আত্মসমর্পণ করার আহ্বান জানানোর পর আব্বাস আরাগচির এই বক্তব্যটি সামনে এলো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জয়ী হয়েছে: আরাগচি

আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬