ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি Logo জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সম্পদ : ভূমিমন্ত্রী Logo কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২০ আগস্ট।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দুটি রাজনৈতিক জোটের প্রার্থী। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের এ প্রক্রিয়া শুরু হয় ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

আপডেট সময় ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬