ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যুতিক খুঁটির ‘আর্থিং তার’ কেড়ে নিল কিশোরের প্রাণ

লক্ষ্মীপুরের কমলগরে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে মো. নাইম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ি এলাকায় পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তারা তার মরদেহ উদ্ধার করেন।

এরআগে সোমবার (১৭ আগস্ট) রাতে কর্মস্থল থেকে নাইম বাড়ির ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা।

নিহত উপজেলা চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝি বাড়ির মো. ইলিয়াসের ছেলে ও স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী।

স্থানীয়রা জানান, কর্মস্থল খাবার হোটেল থেকে নাইম রাতে বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে বাড়িতে ফেরেনি। সকালে তার মরদেহ বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির পাশে পড়ে থাকতে দেখা যায়। পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তার থেকে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।

পানিতে থাকা ব্যাঙও মারা গেছে।

কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের প্রকৌশলীদের ঘটনাস্থল পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে এ ধরণের ঘটনা ঘটলে বৈদ্যুতিক ট্রান্সমিটারে সমস্যা হয় এবং বিদ্যুৎ চলে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। ধারণা করা হচ্ছে, কোথাও গাছের ডাল তারের ওপর পড়ে সমস্যাটি হয়েছে।

বিষয়টি জানার জন্য প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, ঘটনাটি আমার জানা নেই। ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬