ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় নর্থ পয়েন্ট স্কুলের চতুর্থ শিক্ষার্থী শিফা মনি (৯) বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় ঘটনাটি ঘটেছে।

নিহত সুজাপুর গ্রামের পশু হাসপাতালের পিচনে এস্তাবুল রিক্তা দম্পতির বড় মেয়ে।

জানা গেছে, স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক গতি প্রতিরোধক স্থাপনের দাবিতে অবরোধ করে রেখেছে। তাদের দাবি, বাস চালকরা ঢাকাগামী বাস স্ট্যান্ড ও ফুলবাড়ী সরকারি কলেজ রোডে বটতলীতে সময় ক্ষেপণ করে দ্রুতগতিতে চলতে থাকে। তাই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।

ফুলবাড়ী পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান বলেন, ‘নিমতলা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেন মৃত্যু ফাঁদ হয়ে গেছে। গতিরোধকগুলো রোডের সঙ্গে মিশে গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিফা তার মা ও ছোট বোনের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় দিনাজপুর থেকে ছেড়ে আসা শাহী পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে শিফাকে ধাক্কা দেয়।

এতে সে সড়কে পড়ে গেলে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বাসটিকে ধাওয়া করে ঢাকামোড় এলাকায় আটক করেন। তবে বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসানের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।

ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফুলবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

আপডেট সময় ১২:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬