ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মারা গেলেন অভিনেতা মোহামেদ আলী

মারা গেলেন অভিনেতা মোহামেদ আলী

না ফেরার দেশে পাড়ি জমালেন মিসরীয় জনপ্রিয় অভিনেতা আমর মোহামেদ আলী। মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস) রোগে কয়েক বছর আক্রান্ত থাকার পর সোমবার (১৭ আগস্ট) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫০ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিসরের অ্যাক্টরস সিন্ডিকেটের প্রধান আশরাফ জাকি নিশ্চিত করেছেন মোহামেদ আলীর মৃত্যুর বিষয়টি। আশরাফ জাকি জানান, মাল্টিপল স্ক্লেরোসিস সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন মোহামেদ আলী। রোগটি সাম্প্রতিক তার স্বাস্থ্য ও হাঁটাচলায় মারাত্মকভাবে প্রভাব ফেলেছিল।

মোহামেদ আলী শৈশব থেকেই টেলিভিশন ও চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময় তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। বিশেষ করে মৃত্যুর আগের দিনগুলোয় স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। জানা যায়, রোগের কারণে শেষ পর্যন্ত অভিনয় থেকে বাধ্য হয়ে দূরে সরে গেছেন তিনি।

অভিনেতার ভাই আহমেদ জানিয়েছেন, মোহামেদ আলী কারও সাহায্য ছাড়া দাঁড়াতে বা চলাফেরা করতে পারতেন না। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল।

তার এ মৃত্যুর মাধ্যমে ৮০’র দশকের মাঝামাঝি সময়ে শিশুশিল্পী হিসেবে যাত্রা করা এক অভিনয় জীবনের সমাপ্তি ঘটল। আর এই দীর্ঘ সময়ের ক্যারিয়ারে কয়েকটি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে কাজ করেছেন মোহামেদ আলী।

উল্লেখ্য, মোহামেদ আলী খুব অল্প বয়সে অভিনয়ে অভিষক করেন এবং ক্যারিয়ারে মিস্টার ক্যারাতে, রাইয়া অ্যান্ড সাকিনা, হাওয়া ওয়াল তুফফাহা ও হিকায়াত মাজনুনা’র মতো বিভিন্ন সিরিজ নির্মাণের মাধ্যমে মিসরীয় দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

প্রয়াত মিসরীয় খ্যাতনামা অভিনেতা নূর এল শরিফের সঙ্গে ‘ইশ আইয়ামাক’ নাটকেও অভিনয় করেছেন তিনি। বিশেষ করে টেলিভিশন নাটক ‘অ্যারেবেস্ক’-এ প্রয়াত সালাহ এল সাদানির বিপরীতে অভিনয়ের জন্য দর্শকহৃদয়ে স্মরণীয় হয়ে আছেন।

মোহামেদ আলী অভিনীত সবশেষ কাজ ২০২৬ সালে প্রচারিত টেলিভিশন সিরিজ ‘হাদাইক আল শায়তান’। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে অনিচ্ছাকৃতভাবেই দীর্ঘদিন পর্দা থেকে দূরে থেকেছেন তিনি। তবে প্রায় ১৭ বছর অন্তরালে থাকার পর কিছু সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আবারও অভিনয়ে ফিরতে পারেন তিনি। কিন্তু সেটি আর হয়ে ওঠেনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

মারা গেলেন অভিনেতা মোহামেদ আলী

আপডেট সময় ০৯:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬