ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি নিয়ে একটা সংকট বিগত সরকার করেছিল। তার একটা নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন।

সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি এই সমস্যার সমাধান হবে। কিন্তু রাতারাতি নয়, একটু সময় সাপেক্ষ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চিটাগংয়ে দুটি এফআরএসইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) আছে, তার একটা মোংলায় হওয়া ন্যায্য। সেটি হলে দক্ষিনাঞ্চলসহ এই তিনটি বিভাগের জ্বলানি নিরাপত্তা নিশ্চিত হবে। আকরাম পয়েন্টসহ সংশ্লিষ্ট এলাকার নাব্যতা ও অন্যান্য বাস্তবিক অবজারবেশন করা হয়েছে। মোংলায় এফআরএসইউ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হবে।

মন্ত্রী আরো বলেন, মোংলা পোর্টকে উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দর এলাকায় একটি অর্থনৈতিক জোন হবে, যা চায়না কোম্পানি করবে। তা হলে ৮৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ড্রেজিংয়ের মাধ্যমে মোংলা পোর্ট চ্যানেলের নাব্যতা সবসময় ১২ মিটার রাখতে চাই। তাহলে মাদার ভ্যাসেল ও বড় জাহাজগুলো এখানে আসা সম্ভব।

একটা পোর্ট হিসেবে মোংলা বন্দর শুধু অর্থনীতিতে ৫-৬ শতাংশ ভূমিকা রাখছে। এটাকে ইচ্ছে করলেই ৩০-৩৫ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকর্মী সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের অনেক জায়গায় যেমন বিচ্যুতি হয়েছে, তেমনি সাংবাদিকদের মধ্যেও হয়েছে। এই জায়গায় আমাদের সতর্ক হতে হবে। ইদানীং আমার কাছে মনে হচ্ছে সাংবাদিক যেভাবে বিস্তৃত হচ্ছে তা হয়ত রাষ্ট্র বান্ধব হবে না। এই জায়গায় আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। সাংবাদিকদের উন্নয়ন অর্থবিত্তে ও সম্পদে নয়, সাংবাদিকদের উন্নয়ন হবে মননে। ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, টেকনোলজির উন্নয়ন হয় বিজ্ঞানে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধানে।

বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ প্রমুখ।

এর আগে দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্ধোধন করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, এই সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। কাজ শুরু হয়েছে, আশা করি খুব ভালোভাবে কাজ শেষ হবে। এছাড়া বাগেরহাটে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, পর্যায়ক্রমে সকল সড়কের কাজ করা হবে। সরকার জনগণের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।

প্রসঙ্গত, বাগেরহাট দশানী রামপাল মোংলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের কাজ ৪ টি প্যাকেজে ২০২১ সালে শুরু হয়। দশানী থেকে হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজ ঠিকাদারির গাফিলতিতে দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি পুরোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে সড়ক বিভাগ। মাফুজ খান লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৭২ কোটি ৯৮ লাখ টাকায় এই কাজ করছেন। ২০২৭ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬