ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তবে নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা হরণ না করি।

সোমবার (১৭ আগস্ট) সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন এবং জিআর প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রশাসনকে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। জনগণের করের টাকায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে জনগণ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সেবা পায়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি মন্দির ও গির্জার ধর্মীয় সেবকদের সম্মানী ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এসব সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল গনি, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মো. আশরাফ হোসেন, মো. আজাদ হোসেন, যুবদল নেতা আবু জাহিদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০৭:১৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬