ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রচারণার পর পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার সন্ধ্যায় পৌর শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় স্থানীয় অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত জাহান। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি।

পুলিশের দাবি, এসব পোস্টের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো এবং জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বক্তব্যের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও মন্তব্য করেন রিফাত জাহান।

ওরা ভেবেছিল, তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ওরা বুঝতে পারেনি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আজকের এই আয়োজন তোমার জন্য (বঙ্গবন্ধু) আল্লাহপাক আপনাকে আর আপনার পরিবারকে যেন বেহেস্ত নসিব করেন আমিন। এবং আমাদের মাঝে তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। সে যেন দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে পারে এবং রাজাকারমুক্ত করতে পারেন।

স্থানীয়ভাবে ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কার্যক্রম প্রচারের অভিযোগে রিফাত জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬