ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৬৮৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬৮৪টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে বিপুলসংখ্যক যানবাহন মামলার আওতায় আনার পাশাপাশি শত শত গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে রোববার দিনভর যৌথভাবে এই কঠোর অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বিভিন্ন বিভাগের মধ্যে সর্বাধিক ৩৯৮টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে, যেখানে ২৫টি বাস, ১৯টি ট্রাক, ৪৫টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেল অভিযুক্ত হয়। এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৭টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৬৮টি, ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২টি এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫০টি মামলা দায়ের করা হয়।

পুরো অভিযানজুড়ে ট্রাফিক আইন অমান্য করায় মোট ৬৩১টি গাড়ি ডাম্পিং এবং ৩১৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরানো ও সড়ক নিরাপদ রাখার লক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৬৮৪ মামলা

আপডেট সময় ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬