ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ফয়সাল হোসেন (২৫) ও আমান উল্লাহ (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো ইয়াবার বড় একটি চালান উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়।

আটক ফয়সাল হোসেন ও আমান উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

আমান উল্লাহ ওই গাড়ির চালক ছিলেন।

ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, প্রায় ৩ লাখ পিস ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা হতে পারে।

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে বিপুল পরিমাণ ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২

আপডেট সময় ০৫:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬