ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা

‘সকারামা’ কনসার্টটি শেষ মুহূর্তে সাময়িক স্থগিত

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘সকারামা’ কনসার্টটি শেষ মুহূর্তে এসে সাময়িক স্থগিত করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি মাঠে গড়াচ্ছে না।

সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে এক বার্তায় কনসার্ট পেছানোর তথ্য নিশ্চিত করেছে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো আয়োজনটিকে আরও বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি, সার্বিক নিরাপত্তা এবং রাত আটটার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিগগিরই নতুন তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক পক্ষ।

লিংক থ্রি ও অ্যাফোর্ডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাওয়া কনসার্টের মূল আকর্ষণ ছিল ফুটবল ও সংগীতের দারুণ এক মেলবন্ধন। বিশেষ অতিথি হিসেবে বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লাউদিও ক্যানিজিয়ার উপস্থিত থাকার কথা ছিল। তবে কনসার্ট স্থগিত করা হলেও ফুটবল তারকা ক্যানিজিয়ার নির্ধারিত ঢাকা সফর সূচিতে কোনো পরিবর্তন আসছে না বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

মেগা কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের পাশাপাশি আর্টসেল, নেমেসিস এবং অড সিগনেচারের মঞ্চ মাতানোর কথা ছিল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২

‘সকারামা’ কনসার্টটি শেষ মুহূর্তে সাময়িক স্থগিত

আপডেট সময় ০৪:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬