ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতর্কতাকে সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছেন।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার কাজে ব্যবহার করতে চাইছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি পড়েননি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তবে না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সরকার জাতিসংঘের ওই প্রতিবেদন আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি।

তিনি বলেন, গণমাধ্যমে প্রতিবেদনটির বিষয়ে যতটুকু জেনেছেন, সেখানে অনুমান করা হয়েছে যে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে অন্য কোনো দপ্তরে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।

এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জনের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬