ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে জনগণ বলবে।

তবে জনপ্রত্যাশা পূরণে আরো সময় লাগবে। সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

আল-কায়েদা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর। সুতরাং অনুমান নির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।

তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমূদ্র বন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে জ্বালানি সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়ের জন্য যাতে মজুদ রাখা যায় সেই চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬