ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায় Logo সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে নানা আয়োজন Logo স্পেনে বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৩ জন নিহত Logo শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ Logo ‘আওয়ারাপান ২’ দেখতে গিয়ে ভোগান্তির শিকার দর্শক Logo ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত Logo আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo জাপানি প্রতিনিধিদলের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ Logo অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি

কুমিল্লার তিতাসে মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।

এসময়ের মধ্যে মাদকসেবীরা আত্মসমর্পণ না করলে ১৮ আগস্টের পর তিতাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তিতাস থানার উদ্যোগে নেশা ছেড়ে কলম ধরো, জীবনকে সুন্দর করো স্লোগানে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,১৬ থেকে ১৮ আগস্টের মধ্যে মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।

এর মধ্যে মাদকসেবীরা আত্মসমর্পণ না করলে ১৮ আগস্টের পর থেকে তিতাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

সমাবেশে মাদকাসক্ত ও মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার এবং শিক্ষার্থীদের মাদকবিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া ও তিতাস থানার ওসি মো. মমিরুল হক।

এসময় তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. আলী হোসেন মোল্লা, সহসভাপতি এমদাদ হোসেন আকন্দ, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায়

১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি

আপডেট সময় ০৩:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬