ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo জাপানি প্রতিনিধিদলের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ Logo অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা

জীবনের নতুন একটি বছরে পা রাখায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন। পাশাপাশি আগামীর জীবন যেন সুখ, শান্তি ও বরকতে পরিপূর্ণ হয়, সেই দোয়াও চেয়েছেন তিনি।

স্ট্যাটাসে লুবাবা লেখেন, আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায় এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।

তিনি আরো লেখেন, আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই-আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।

নিজের জীবনের অবশিষ্ট সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর জন্যও দোয়া করেছেন লুবাবা। একই সঙ্গে নিজের পরিবার ও সব মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেছেন তিনি।

লুবাবার ভাষায়, হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।

স্ট্যাটাসের শেষদিকে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়ে লুবাবা লেখেন, আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর সঙ্গে, রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি দোয়াটি উল্লেখ করে এর অর্থও লিখেছেন তিনি- ‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা

আপডেট সময় ০২:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬