ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র

নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।

আজ সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌর বিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

মীর শাহে আলম বলেন, ঢাকাকে ৮টি জোনে ভাগ করা হবে।

সেই ৮ জোনে ৮ রংয়ের ই-রিকশা থাকবে। তারা জোনের বাইরে যেতে পারবে না। গেলে ব্যবস্থা নেয়া হবে। বিধিমালা প্রণয়ণ হলে এর কাজ শুরু হবে।

১৩ সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় এটা কার্যকর হবে।

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানান তিনি। এসব নির্বাচনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় ৬ হাজার কোটি টাকা কম-বেশি প্রয়োজন হবে এই পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬