ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

ঘুমের মধ্যেই মারা গেলেন মাত্র ২৭ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। শারীরিক ও মানসিক নানা অস্বস্তির সঙ্গে এক বছরের বেশি সময় ধরে লড়াইয়ের পর শনিবার (১৫ অগাস্ট) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

অনন্যার পরিবারের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়।

সদস্যরা জানান, এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা। তবে কঠিন সময়েও সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরিবিলি পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করেছেন। ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সংগীতচিত্রেও কাজ করে পরিচিতি পেয়েছিলেন অনন্যা। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সংগীতচিত্রেও দেখা গেছে তাকে।

হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন অনন্যা। ২০২২ সালের তেলুগু রহস্যধর্মী সিনেমা ‘থাগ্গেদে লে’-তে নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি রবি শঙ্করের সঙ্গে অভিনয় করেন তিনি।

এ ছাড়া ‘মাদ্রাজি গ্যাং’ সিনেমায় সারিতা চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। মুম্বাইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক নারী ও এক গ্যাংস্টারের প্রেমিকার চরিত্রে দেখা যায় তাকে।

স্বল্প বয়সেই অনন্যার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

আপডেট সময় ১১:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬