ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

নোয়াখালীর সেনবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

গতকাল শনিবার সন্ধ্যার ৭টার দিকে এই ঘটনা ঘটে। ​

নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। আহতরা হলেন– কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হক সুমন ও অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার অটোরিকশা যোগে কানকিরহাটের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি মাইক্রোবাস ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে মোশাররফের মৃত্যু হয়।

​সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত ও এক বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছিল পুলিশ। তবে মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

আপডেট সময় ১২:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬