ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর? Logo গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী Logo শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালংকার-বিদেশি মুদ্রা Logo শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী । ছবি : সংগৃহীত

দেশের যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের প্রশিক্ষিত করে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুব প্রশিক্ষণকে সময়োপযোগী করতে ৮৩টি ট্রেডের মধ্যে যেগুলো এখন আর যুগোপযোগী নয়, সেগুলো বাদ দিয়ে নতুন প্রশিক্ষণ চালু করা হবে। ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং ও তৃতীয় ভাষা প্রশিক্ষণসহ আধুনিক কোর্স উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান নিশ্চিত করতে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে জানিয়ে আমিনুল হক বলেন, এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা ও কর্মসংস্থানের তথ্য সংরক্ষণ করে তাদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর?

দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬