ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর? Logo গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী Logo শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালংকার-বিদেশি মুদ্রা Logo শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

কলকাতার দিঘায় সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতার দিঘায় মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয় পর্যটকবাহী গাড়ি। শনিবার দিঘা নন্দকুমার সড়কে দুর্ঘটনাটি ঘটে।

চণ্ডীপুর থানা এলাকার বৃন্দাবনপুরে উল্টে দুজনের প্রাণহানি। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, গাড়িটি ডানকুনি থেকে দিঘার দিকে যাচ্ছিল।

গাড়িতে ৫ জন যাত্রী ছিল। দিঘা যাওয়ার পথে বৃন্দাবনপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে উলটে যায়। দুর্ঘটনার পরেই ছুটে আসে এলাকাবাসী। তড়িঘড়ি গাড়িতে থাকা ৫ যাত্রীকে উদ্ধার করে চণ্ডীপুর এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।

মৃতদের নাম স্মরজিৎ দাস (৫৩) এবং পিন্টু দাস (৪৫)।

স্থানীয়দের দাবি, অতি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। সেই কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীপুর থনার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে জল থেকে তোলা হয়। গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর?

কলকাতার দিঘায় সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি

আপডেট সময় ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬