ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর? Logo গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী Logo শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালংকার-বিদেশি মুদ্রা Logo শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

২০২৬ বিশ্বকাপ ফাইনালে গোল করা স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেসকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (১৫ আগস্ট) দুই ক্লাবই তোরেসের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। রাসি ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

চুক্তির আর্থিক বিষয়টি প্রকাশ করেনি পিএসজি ও বার্সেলোনা। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তোরেসকে দলে নিতে প্রায় ৫০ মিলিয়ন ইউরো খরচ করেছে প্যারিসের ক্লাবটি।

পিএসজিতে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত তোরেস। তিনি বলেন, ‘পিএসজির মতো উচ্চাভিলাষী একটি ক্লাবে নতুন অভিযান শুরু করতে পেরে আমি দারুণ আনন্দিত। আমাকে এই দলে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি, ফুটবল উপদেষ্টা লুইস কাম্পোস এবং কোচ লুইস এনরিকেকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, দলকে যত বেশি সম্ভব শিরোপা জিততে সাহায্য করতে পারবো।’

২০২২ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তোরেস। চার বছর পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন ফ্রান্সে। স্পেনের হয়েও তার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। জাতীয় দলের জার্সিতে ৬৫ ম্যাচে ২৫ গোল করেছেন তোরেস।

পিএসজিতে এসে পরিচিত কোচকেও ফিরে পাচ্ছেন তোরেস। লুইস এনরিকের অধীনে স্পেন জাতীয় দলে খেলেছেন তিনি। এবার ক্লাব ফুটবলেও সেই কোচের অধীনেই খেলবেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর?

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

আপডেট সময় ০৬:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬