ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই Logo ২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, বসছে বড় মেলা Logo ব্যাডমিন্টন ও ফেনীর বুলবুল আর নেই Logo রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক Logo নৈরাজ্য করলে জনগণ কঠিনভাবে প্রতিরোধ করবে: এমপি ফরিদ Logo চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর আজম

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ডান হাতে চোট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।

এক বিবৃতিতে বাবরের চোটের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন হাতে চোট পান বাবর। এ কারণে ম্যাচের শেষ দিন বিশ্রামে থাকবেন তিনি। তবে সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেবেন বাবর।

কেন্টের বেকেনহ্যামে পিসিসি সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পিসিসি ৩০৫ রানে অলআউট হয়। মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি ৩টি করে এবং খুররাম শাহজাদ ২টি উইকেট নেন।

জবাবে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। চার নম্বরে ব্যাট হাতে নেমে ১টি চারে ১৭ বলে ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘর ফিরেন বাবর। পেসার মানি লুমসডেনের বলে ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে আর ব্যাট হাতে নামেননি। আঘাত গুরুতর না হলেও, প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।

এই ইনিংসে পাকিস্তানের হয়ে আব্দুল্লাহ শফিক ৬১, ইমাম উল হক ৩৭ ও সৌদ শাকিল ৩০ ও গাজী ঘোরি ২৭ রান করেন। ৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট ১২৮ রান করেছে পিসিসি। ৭ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে আছে স্বাগতিকরা।

আগামী ১৯ আগস্ট থেকে লিডসে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর লর্ডসে ২৭ আগস্ট থেকে দ্বিতীয় এবং বার্মিংহামে ৯ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল। ১৯৯৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছ পাকিস্তান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর আজম

আপডেট সময় ০৫:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬