ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখে দুই বাসের চাপায় পড়ে এক বাংলাদেশি বাস চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) এ ঘটনা ঘটে। আর তাকে চাপা দেওয়া বাসটিতে ছিলেন এক ভারতীয় চালক।

সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, ওই বাংলাদেশি চালক তার বাসটিতে রটিন পরীক্ষা করছিলেন। তিনি এক পর্যায়ে তার বাসের সামনের অংশে যান। তখন তার বাসের সামনে দাঁড়ানো আরেকটি বাস হঠাৎ করে পেছন দিকে চলে আসে। আর এতে করে দুই বাসের মধ্যে চাপা পড়েন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে বাংলাদেশি চালকের প্রাণ চলে যায়।

সংবাদমাধ্যমটি নিহত বাংলাদেশি চালকের নাম প্রকাশ করেনি। শুধু জানিয়েছে এ বাংলাদেশি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন।

অপরদিকে যে বাসটি পেছন দিকে এসে তাকে চাপা দেয় সেটি চালাচ্ছিলেন এক ভারতীয়। তার নামও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। শুধু বলেছে এ ভারতীয়র জন্ম হয়েছিল ১৯৮১ সালে।

কীভাবে এ ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে এবং এ নিয়ে পুলিশ স্টেশনে একটি মামলাও হয়েছে। আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটি রেফার করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

কুয়েতে ভারতীয় চালকের বাস চাপায় বাংলাদেশি চালক নিহত

আপডেট সময় ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬