ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশিগানে একাধিক গুলির ঘটনায় ৫ জন নিহত, সন্দেহভাজনেরও মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একাধিক গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানও নিহত হয়েছেন বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।

শুক্রবার সকালে উত্তর মিশিগানের মিসাউকি কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন হিকম্যান পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির একপর্যায়ে তদন্তকারীরা দ্বিতীয় একটি বাড়িতে আরও একজনের মরদেহ উদ্ধার করেন।

পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পাওয়া যায়। সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।

মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ঘটনাটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং তদন্তকারীদের জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মিশিগান স্টেট পুলিশ। স্বজনদের বিষয়টি জানানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নাম, বয়স ও লিঙ্গ প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘটনার তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬