ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি Logo জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর Logo বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নেত্রকোনায় গোরস্থানের আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১২০ Logo শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী Logo প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের Logo মার্কিন পররাষ্ট্রনীতি ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল: বাঘেই Logo শিক্ষকদের অশ্রু মুছতে ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী Logo স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের বিশেষ শুভেচ্ছা জানালেন বিজয় Logo গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরে একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন শিক্ষার্থী হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো– লকিনি পৌরসভাধীন মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও সরদারের মেয়ে সুলতানা (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় আসে শিক্ষার্থীরা। মাদরাসায় প্রবেশ করতেই একটি ককটেল বিস্ফোরণ হয়।

এতে আহত হয় মাদরাসার অন্তত ৫ শিক্ষার্থী। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। ঘটনার অনুসন্ধানে কাজ চলছে বলে জানায় পুলিশ।

মাদরাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদরাসায় হঠাৎ বোমা বিস্ফোরণে আমরা আতঙ্কিত। কীভাবে ঘটেছে বুঝতে পারছিনা।’

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ, র্যাব ও সিআইডিসহ অন্যান্য কর্মকর্তারা ইতিমোধ্যে কাজ শুরু করেছে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘মাদরাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি।

এটি জর্দার কৌটার মত বা অনেকটা টেনিস বলের মত ছিল। গতকাল থেকে মাদরাসার সিড়ির পাশে পড়েছিল, হাতে নিয়ে বাচ্চারা নড়াচড়াও করেছে। সকালে হঠাৎ বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

আপডেট সময় ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬