ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল Logo ১২ দিনের ব্যবধানে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত তুরস্কে, নিহত ৫ Logo ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর Logo হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি Logo দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার Logo পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই ফাঁকা গুলি

মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়নে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুপা, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০ টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহত স্বর্ণ ব্যবসায়ী পতিত প্রবণশীল (৭৩), পূর্ব শানবান্দা এলাকার প্রিয়নাথ শীলের ছেলে। তিনি পূর্ব শানবান্দা বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) আহত হন।

তাদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পাল (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসা শেষে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে লোকনাথ মন্দিরের পাশের সড়কে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণের নাকফুল এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা এক রাউন্ড গুলি ছোড়ে।

তবে গুলিতে কেউ আহত হননি।

এ ঘটনায় ভুক্তভোগীদের আহত হওয়ার বিষয়টি এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তদন্তে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভারি কিছু দিয়ে আহতকে আঘাত করা হয়েছে।

তবে গুলিতে কেউ আহত হয়নি। গুলির শব্দ স্থানীয়রাও পেয়েছে বলে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আর আহত তিনজনকেই প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই ফাঁকা গুলি

আপডেট সময় ১২:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬