ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই Logo ২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, বসছে বড় মেলা Logo ব্যাডমিন্টন ও ফেনীর বুলবুল আর নেই Logo রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক Logo নৈরাজ্য করলে জনগণ কঠিনভাবে প্রতিরোধ করবে: এমপি ফরিদ Logo চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাপুটে ব্যাটিংয়ে ৪০০ পার বাংলাদেশের, লিড ছাড়াল ২০০

প্রথম ইনিংসে ৪০০ রান পেরিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের জুটিতে বাংলাদেশের লিডও ছাড়িয়েছে দুইশ।

মেহেদী হাসান মিরাজ ক্রিজে যাওয়ার সময় দ্বিতীয় নতুন বলে ব‍্যাটসম‍্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছিল অস্ট্রেলিয়া। সেই সময়টা কাটিয়ে দিয়ে এই অলরাউন্ডারকে দলকে এগিয়ে নিচ্ছেন।

হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের সঙ্গে গড়েছেন জুটি। এখন খেলছেন তাসকিন আহমেদের সঙ্গে। রান যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন মিরাজ। মিচেল স্টার্কের বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ। টেস্টে মিরাজের দ্বাদশ পঞ্চাশ এসেছে ১১৭ বলে।

কামিন্সের করা ১২৯ তম ওভারের প্রথম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন তাসকিন। এ ছক্কায় বাংলাদেশের রান ৪০০ পেরিয়ে যায়। পরের বলেই একই জায়গায় তাসকিনের ক্যাচ ছাড়েন স্টিভেন স্মিথ। পৃথিবীর সহজতম ক্যাচটাই মনে হয় ছাড়লেন স্মিথ! গতকালও একটি ক্যাচ ছাড়েন স্মিথ।

কিছুক্ষণ পরই মিরাজের বেশ কঠিন একটি ক্যাচ নিতে পারেননি ট্রাভিস হেড। উল্টো দিকে দৌড়ে ডাইভ দিয়েও পারেননি।

১৩০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪১০। ৫৮ রানে খেলছেন মিরাজ। ১২ রানে ব‍্যাট করছেন তাসকিন।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করা সফরকারীদের লিড এখন দুইশর ঊর্ধ্বে।

উল্লেখ্য, ২০০৬ ফতুল্লা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১২৩.৩ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এতদিন এটাই ছিল বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ ওভার ব্যাটিংয়ের রেকর্ড। সেটা পেরিয়ে এই ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ওভার খেলার নতুন কীর্তি গড়ল বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী

দাপুটে ব্যাটিংয়ে ৪০০ পার বাংলাদেশের, লিড ছাড়াল ২০০

আপডেট সময় ০৮:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬