রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

জুলাই ফাউন্ডেশনের সিইও-কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহীদ ও আহতদের পরিবার।

সোমবার (১২ মে) সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষুব্ধরা বলেন, সদ্য নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা শহীদ বা আহত পরিবারের কেউ নন। বরং তারা জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারী শাসকদের সহযোগী ছিলেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা পদ পেয়েছেন, আজ তারাই আমাদের অবমূল্যায়ন করছেন। তিনি দাবি জানান, ফাউন্ডেশনের সকল গুরুত্বপূর্ণ পদে যেন শহীদ পরিবার থেকেই নিয়োগ দেওয়া হয়।

শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, আমরা চাই যোগ্য ও প্রাপ্য মানুষরা—শহীদ ও আহতদের পরিবার—এই ফাউন্ডেশনে দায়িত্ব পাক।

কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভা শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতদের পাগল বলে অভিহিত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তারা বলেন, শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।

তারা জানান, দীর্ঘদিন ধরে কোনো সাধারণ সভা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।

শহীদ পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com