ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু Logo টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার Logo গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার Logo ডিআর কঙ্গোতে আরো ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব Logo মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই : র‍্যাব Logo যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট Logo চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনা: অসুস্থদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী Logo গজারিয়ায় ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা Logo দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি Logo ২০ কিমি পেরিয়েও মিলছে না গ্যাস, এরপর আরও ৮ কিমি

মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রপথে আক্রমণাত্মক ড্রোন পরিচালনার জন্য নতুন একটি বহুজাতিক টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক’। যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যদের নিয়ে গঠিত এই টাস্কফোর্স সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রের ওপরের আকাশপথ এবং পানির নিচে একমুখী (ওয়ান-ওয়ে) অ্যাটাক ড্রোনসহ বিভিন্ন মনুষ্যবিহীন ব্যবস্থা পরিচালনা করবে।

সেন্টকমের ভাষ্য, আঞ্চলিক মিত্রদের এই টাস্কফোর্সে যুক্ত করার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে আক্রমণাত্মক ড্রোন ব্যবহারের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে এটি একটি সমন্বিত, বহুজাতিক ও বহুমুখী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক মিত্র ও অংশীদারদের কাছ থেকে পাওয়া ‘অভূতপূর্ব উদ্ভাবনী সক্ষমতার’ ভিত্তিতেই নতুন টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক গড়ে তোলা হয়েছে। এর আগে গড়ে তোলা ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’-এর সাফল্যও নতুন এই ইউনিট গঠনে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, নতুন সক্ষমতাগুলোকে সমন্বয় করে একসঙ্গে মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক মিত্ররা সামরিকভাবে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে।

এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম একমুখী অ্যাটাক ড্রোন ইউনিট হিসেবে ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ গঠন করা হয়েছিল। ইউনিটটি গঠনের প্রায় নয় মাস পর নতুন ‘ফ্যালকন স্ট্রাইক’ চালু করল সেন্টকম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬