ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু Logo টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার Logo গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার Logo ডিআর কঙ্গোতে আরো ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব Logo মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই : র‍্যাব Logo যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট Logo চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনা: অসুস্থদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী Logo গজারিয়ায় ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা Logo দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি Logo ২০ কিমি পেরিয়েও মিলছে না গ্যাস, এরপর আরও ৮ কিমি

২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬