ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

নতুন অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি থেকে

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মোট ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে শীর্ষ ১০টি দেশ থেকেই এসেছে মোট প্রবাসী আয়ের ৮৬.২৭ শতাংশ; বা ২৪৬ কোটি ৬৪ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রাচ্যের শীর্ষ শ্রমবাজার সৌদি আরব যথারীতি রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে। দেশটি থেকে এককভাবে এসেছে সর্বোচ্চ ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য (ইউকে) থেকে-যার পরিমাণ ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

অন্যদিকে যুক্তরাষ্ট্র (ইউএসএ) অবস্থান করছে তৃতীয় স্থানে, দেশটি থেকে এসেছে ২৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার।

রেমিট্যান্স প্রবাহের শীর্ষ ১০ দেশের মধ্যে, সৌদি আরব থেকে ৫৮.৭২ কোটি ডলার, যুক্তরাজ্য থেকে ৩৯.৬৭ কোটি ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৭.৩১ কোটি ডলার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ২৫.৫৫ কোটি ডলার, ইতালি থেকে ২০.৩১ কোটি ডলার, মালয়েশিয়া থেকে ২০.১৩ কোটি ডলার, কুয়েত থেকে ১৪.৮৭ কোটি ডলার, ওমান থেকে ১৪.১৯ কোটি ডলার, সিঙ্গাপুর থেকে ১৩.৬৯ কোটি ডলার এবং কাতার থেকে ১২.১৫ কোটি ডলার এসেছে।

শীর্ষ এ ১০টি দেশ থেকে আসা মোট রেমিট্যান্সের পরিমাণ ২৪৬ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

প্রবাসী আয় পাঠাতে ইউরোপ ও অন্যান্য দেশের ভূমিকা: মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের পাশাপাশি ইউরোপীয় দেশগুলো থেকেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

নতুন অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি থেকে

আপডেট সময় ০২:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬