বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি

খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রে ডুবে যাওয়া ২ ভাইয়ের

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ব্রহ্মপুত্র নদের পাড়ে স্বজনদের আহাজারি। কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। কারণ গেল ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি আপন দুই ভাইয়ের।

শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)।

এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর জলাঙ্গারকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলে। কিন্তু দুই ভাইয়ের খোঁজ মেলেনি।

উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, ১৮ ঘণ্টা ধরে উলিপুর ও রংপুর থেকে ছয়জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ব্রহ্মপুত্রে স্রোত থাকায় তারা ভাটির দিকে ভেসে যেতে পারে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com