ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল Logo ‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের Logo দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার Logo শিশু সুরক্ষায় সমন্বিত ও টেকসই ব্যবস্থার অঙ্গীকার: ম্যানিলা সম্মেলনে ডা. জাহিদ Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ

কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গর্ব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কাশ্মীর সংকটের ‘হাজার বছরের’ অচলাবস্থার সমাধানে তিনি সহায়তা করতে চান।

ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্যঘোষিত যুদ্ধবিরতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিানান, এই সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে ওয়াশিংটন সাহায্য করতে পারায় তিনি গর্ববোধ করছেন। শনিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।

ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী, দূরদর্শী নেতৃত্ব দেখিয়েছে যে তারা বুঝতে পেরেছে এখনই আগ্রাসন থামানোর  সময়।

তিনি জানান, যদিও আলোচনায় বিষয়টি আসেনি, আমি দুই দেশের সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য বাড়াবো। এছাড়া আমি দুই পক্ষের সঙ্গেই কাজ করে দেখবো, ‘হাজার বছর পর’ কাশ্মীরের ব্যাপারে কোনো সমাধানে পৌঁছানো যায় কি না।

কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এমন মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র কি এবার সত্যিই মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসবে?

এর আগে, শনিবার ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!

সূত্র: সিএনএন

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা

কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে সাহায্য করতে চান ট্রাম্প

আপডেট সময় ০৪:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫