ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

চলতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে জানা যায়, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।

এ বছর দাখিল পরীক্ষা থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পরপরই পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট ও নির্ধারিত মোবাইল এসএমএস প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ফল সংগ্রহ করতে পারছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

আপডেট সময় ১১:১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬