ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের

রবির মুনাফা বেড়েছে, নতুন সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সামান্য বেড়েছে। আর বহুমুখী শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নতুন একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে রবির সমন্বিত (কনসোলিডেটেড) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা। আর চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৯৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা।

তবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ২ টাকা ৩৫ পয়সায় নেমেছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৪ টাকা ৪৮ পয়সা। এছাড়া ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ১২ টাকা ৩১ পয়সা।

এদিকে এসিআই জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৮ জুলাই অনুষ্ঠিত সভায় ‘এসিআই গ্লোবাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডস লিমিটেড’ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দিয়েছে।

নতুন প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা। এতে এসিআই পিএলসি ৮৫ শতাংশ শেয়ারের মালিক হবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু

রবির মুনাফা বেড়েছে, নতুন সহযোগী প্রতিষ্ঠান করবে এসিআই

আপডেট সময় ০১:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬