ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। 

সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। 

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একইসঙ্গে পরিচালনা পর্ষদ সুপারিশ করা ২৯ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রমের ওপর মতামত ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পরিচালনা পর্ষদ তাদের মূল্যবান পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। 

সভায় ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, গুণগত গ্রাহকসেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে যমুনা ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬