ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী Logo বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর Logo মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী Logo সার্ককে আরও কার্যকর ও গতিশীল করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ Logo রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo অর্থমন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক : ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা Logo পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে Logo চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo বন্যার্তদের একদিনের বেতন দিলেন ইউসিবি কর্মীরা, চট্টগ্রামে ত্রাণ বিতরণ

বন্যার্তদের একদিনের বেতন দিলেন ইউসিবি কর্মীরা, চট্টগ্রামে ত্রাণ বিতরণ

দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা। বন্যার্তদের জন্য ইউসিবির কর্মীরা একদিনের বেতন প্রদান করেছেন। এ তহবিলের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। 

সম্প্রতি কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।

চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান।  

রাউজানের পাশাপাশি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবির কর্মীরা। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার নীতিমালার আওতায় দুর্গতদের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। 

স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে ত্রাণ সামগ্রী স্থানীয়ভাবে সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলোর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।

ইউসিবি কর্তৃপক্ষ জানিয়েছেন, বরাবরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তারা সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে। দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

বন্যার্তদের একদিনের বেতন দিলেন ইউসিবি কর্মীরা, চট্টগ্রামে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৪:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬