ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ Logo যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার Logo পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ জন বহিষ্কার Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি Logo যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, ভাড়া করা হয় চার শুটার Logo পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন, ১২ আসন ঘিরে ঝরছে রক্ত Logo আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সেই তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে কিছু অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের আজ তৃতীয় অনুষ্ঠান। আমরা এই ধারা অব্যাহত রাখব। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা পুরস্কৃত হবেন। পুলিশ এবং অন্যান্য বাহিনীর কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই। ইতোমধ্যে পুলিশের মধ্যে আমরা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করেছি।

তিনি বলেন, মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে। অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছে।

এ বছর পুলিশ পদক দেওয়া হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল। আমরা সেই তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে কিছু অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টি এখনও আমার কাছে পেন্ডিং রয়েছে। আজ বিষয়টি জেনেছি। খুব দ্রুতই এটি শেষ করব।

সম্প্রতি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধারের বিষয়ে মন্ত্রণালয় খতিয়ে দেখছে কি না, জানতে চাইলে তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথ উভয় অনুষ্ঠানই অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে। ইলেকট্রনিক ডিভাইসটি ঘটনাক্রমে সেদিন পাওয়া যায়।

প্রথমে দুজন আনসার সদস্য এটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে। এটি কাকতালীয়ভাবে সেদিনই পাওয়া গেছে। তবে সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬