ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া

মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। এ অঞ্চলের (চন্দ্রগঞ্জ উপজেলা) মানুষ শান্তিপ্রিয় ও সচেতন। তবে গুটিকয়েক ব্যক্তি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, সমাজ, তরুণ প্রজন্ম ও এলাকার উন্নয়নই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের উন্নয়নের সঙ্গে আমার-আপনার সামাজিক আন্দোলন জড়িত।

শনিবার (২৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি

মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬