ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা Logo গাজীপুরে সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানায় ছুটি Logo দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই শেখ হাসিনার প্রত্যর্পণ চায় সরকার Logo পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরেই তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

তিনি জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় তিনি দুদিন আগে দেশে ফিরে আসেন।

স্পিকার বলেন, গত এক সপ্তাহ তিনি দেশের বাইরে ছিলেন। তাই এ সময়ে দেশে কী ঘটেছে বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে তার জানা নেই। দেশে ফিরে বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলেও জানান তিনি।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে বা তিনি পদত্যাগ করলে অন্তর্বর্তী সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

আপডেট সময় ০২:৩৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬