ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিলের উদ্দেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শাহবাগের দিকে রওয়ানা হবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ গণমিছিলের আয়োজন করেছে। গণমিছিলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।

গণমিছিলে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে শাহবাগে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। 

ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

আপডেট সময় ০২:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫