বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।

শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কীভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। তারপর যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করা হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয় মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিৎ। দাবি আদায়ের অন্য পন্থাও আছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com