বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে : আলী রীয়াজ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে।

শনিবার রাজধানীর সংসদ ভবনের এলডি হলে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এসময় আলী রীয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এই সুযোগকে সফল করতে হলে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দল যেন এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে আসে, সেটাই প্রত্যাশিত।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com