ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে হড়কা বান-ভূমিধসে ১৯ জনের মৃত্যু Logo বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রোনালদো Logo বিধিনিষেধে আবদ্ধ ঢাবি এলাকায় বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় ভাটা Logo আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দিতে ‘হেলথকেয়ার সিটি’ করবে ইউএস-বাংলা Logo কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি যুক্ত হচ্ছে পাসপোর্টে Logo জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ Logo ‘নন্দিত নরক’র অমর কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ Logo নাগরপুরের কৃতি সন্তান আমিনুর রহমান আর নেই Logo জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সোনালী আঁশ দেশের পাট খাত ও চা খাত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। শুধু ১৭ বছর নয় জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে।’ 

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে বলেও তিনি মন্তব্য করেছেন। 

শনিবার সকালে শহরের মিরপুরে তাঁত প্রশিক্ষন কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তাঁত শিল্প রক্ষা করতে হলে দেশে তাঁতের বাজার তৈরি করতে হবে। দেশীয় পোশাকের ওপর গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের তাঁতীরা বাঁচবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন। তিনি নিজে ছুটির দিনেও শুক্রবার-শনিবার কাজ করেন। আমরাও করি। আমরা যুদ্ধ অবস্থা থেকে উত্তরণ করার চেষ্টা করছি। 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, অনেকে প্রশ্ন করেছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনাকে নির্যাতন করে কোমড় ভেঙে দিয়েছে, আপনার মাকে যারা অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না? তিনি বলেছেন, আমার মা বেঁচে থাকলে বলতেন ওনাদের (আওয়ামী লীগ) কাজ ওরা করেছে, তোমার কাজ তুমি করো। এটাই জিয়া পরিবারের শিক্ষা। 

তিনি বলেন, তারেক রহমান দেশের মধ্যে বিভক্তি চান না? তিনি ঐক্য চান। 

বিদ্যুৎমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের উন্নয়ন করতে হবে এবং নিজের দলটাকে সু-সংগঠিত করতে হবে। কী পেলাম, কী পেলাম করলে রাজনীতি হয় না, রাজনীতি হয় কী দিলাম। কী দিলাম। কী দিলাম। এটাই রাজনীতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতে হড়কা বান-ভূমিধসে ১৯ জনের মৃত্যু

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৫:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬