ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই জাতীয় সনদই কার্যকর আইন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি Logo বাংলাদেশে বিয়ের নামে ‘প্রতারণা’ নিয়ে নিজ নাগরিকদের কড়া হুঁশিয়ারি চীনের Logo জুলাইয়ের ৫৯ মামলায় বিপুল সংখ্যক আসামি, ধাপে ধাপে চলছে তদন্ত Logo আর্জেন্টিনার খেলা ঘিরে ভূরিভোজের নামে চাঁদাবাজি, পরে অস্ত্রসহ গ্রেফতার Logo অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী Logo সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন Logo বাগেরহাটে দম্পতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ Logo ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি Logo বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী Logo আর্জেন্টিনা-স্পেন ফাইনাল যেন ইতিহাস গড়ার মঞ্চ

সৌদিতে একসঙ্গে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের দুই সহোদর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের আপন দুই ভাই। একসঙ্গে দুই ছেলের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।

বুধবার (১৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে (বাংলাদেশ সময়) রিয়াদ থেকে জেদ্দায় ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার গণিপুর গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১)। তারা ওই গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।

নিহতদের বাবা আব্দুল মালেক জানান, তার দুই ছেলে সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করত। ব্যবসার প্রয়োজনীয় মালামাল কিনতে তারা রিয়াদে গিয়েছিল। সেখান থেকে মালামাল নিয়ে জেদ্দায় ফেরার পথে তাদের গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়।

নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদই কার্যকর আইন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

সৌদিতে একসঙ্গে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের দুই সহোদর

আপডেট সময় ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬