ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার আটক এ অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মোজাফফর নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পলাতক এই আসামিকে আটক করে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক

আপডেট সময় ০৪:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬