ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা Logo সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিলো পুলিশ: Logo একদিনেই সোনার দাম কমলো ৩০ ডলারের বেশি, কী ঘটতে যাচ্ছে বাজারে? Logo সায়েন্সল্যাব মোড় ছেড়ে সচিবালয়ের পথে শিক্ষার্থীদের লংমার্চ Logo তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ Logo পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প Logo নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Logo অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে সরকার একা ছেড়ে দেবে না Logo দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে: স্থানীয় সরকার মন্ত্রী

নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি বাংলাদেশের ড. খলিলুর রহমান নিউইয়র্কে স্লোভাকিয়া, জর্জিয়া ও উত্তর মেসিডোনিয়ার শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। 

বুধবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বৈঠকে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার, জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী লাশা দারসালিয়া এবং উত্তর মেসিডোনিয়ার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী জোরান দিমিত্রোভস্কির সঙ্গে আসন্ন ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন ড. খলিলুর রহমান।

বৈঠকে খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্রনির্ভর পদ্ধতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ৮১তম অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করাই হবে তার সভাপতিত্বের অন্যতম প্রধান লক্ষ্য।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০২:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬